২১শে জুলাইয়ে এবারে ভার্চুয়াল সভা! ৩ জুলাই বৈঠকে প্রচারের দিকনির্দেশ করবে মমতা

২১শে জুলাইয়ে এবারে  ভার্চুয়াল সভা! ৩ জুলাই বৈঠকে প্রচারের দিকনির্দেশ করবে মমতা

সার্বভৌম সমাচার, কলকাতা : সামনেই ২০২১-এর বিধানসভা নির্বাচন। তার আগে তূণমূল কংগ্রেসের সবচেয়ে বড় সমাবেশ ছিল ২১ জুলাই-এর শহিদ দিবসে। কিন্তু সাম্প্রতিক সময়ের করোনা আবহে এবারে তার সম্ভাবনা নেই। তাই এবারে হচ্ছে ভার্চুয়াল সভা। কিন্তু এতবড় সমাবেশ কীভাবে ভার্চুয়ালি সম্ভব; তা নিয়েই পরিকল্পনা করছে তৃণণূল কংগ্রেস।

দলের সমর্থকদের কাছে একেবারেই নতুন ভার্চুয়াল সমাবেশ। আর কীভাবেই বা সেই সমাবেশ করা যাবে; তা নিয়ে ইতিমধ্যেই দলের নেতা-মন্ত্রীদের সঙ্গে আলোচনাও শুরু করেছেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন--

পাকাপাকি ভাবে কিভাবে ভার্চুয়াল সমাবেশ করা সম্ভব্; তা নিয়ে আগামী ৩ জুলাই যে বৈঠকও হবে সেটাও ভার্চুয়াল হবে বলেও জানা গিয়েছে। দলীয় সূত্রে খবর, শহিদ দিবসের ওই ভার্চুয়াল সমাবেশ কীভাবে পরিচালিত হবে তার দিকনির্দেশ করবেন স্বয়ং মমতা।

অন্যদিকে ওই সমাবেশেই বিধানসভা নির্বাচনের আগে দলের প্রচারের হাতিয়ার ঠিক করে নেবেন তৃণমূল নেতারা। পরিকল্পনা হবে বিধানসভা ভোটের আগে দলের অভ্যন্তরীণ অন্যান্য কর্মসূচীরও। তবে সমাবেশের আগে দলের কর্মী সমর্থদের সঙ্গে কথা বলবেন দলের বলিষ্ঠ নেতারা। তবে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কীভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছাবেন দলের নেতাকর্মীরা; সেটাও বাতলে দেবেন দলনেত্রী।

আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post