
সার্বভৌম সমাচার : সম্প্রতি বাজারে আসল জনপ্রিয় চিনা সংস্থার নতুন Redmi Note 9 Pro Max স্মার্টফোন। আর তা প্রথম দিনেই বাজারে আসার মাত্র ৫০ সেকেন্ডে মধ্যেই 'আউট অব স্টক' হয়ে গেল। আর তা নিয়েই প্রশ্ন উঠছে; তাহলে কি চিনা দ্রব্য বয়কটের ডাক শুধু মাত্র সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ?
তবে এ ঘটনা এই প্রথম নয়, ভারতের বাজারে বিভিন্ন চিনা সংস্থারই স্মার্টফোনেরই যথেষ্ট ভাল চাহিদা রয়েছে । যেমন একদিকে চিনা সামগ্রী বয়কট নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে আবার অনলাইনেই চিনা সংস্থার স্মার্টফোনের রয়েছে ব্যাপক চাহিদা। ইতিমধ্যেই বেড়েছে বিক্রির বহর।
আরও পড়ুন--
ওয়াকিবহাল মহলের মতে, ভারতে চিনা স্মার্টফোন সংস্থার জনপ্রিয়তা নেহাতই কম নয়। তার কারণও রয়েছে একাধিক। যেমন দামে কম; তেমনি সাধ্যের মধ্যেই ফিচারের পরিমাণও অনেক বেশি চিনা সংস্থাগুলিতে। তা ছাড়া চিনা স্মার্টফোন বাদ দিলে কম থেকে মধ্য বাজেটের মধ্যে খুব কম সংস্থার মোবাইল পাওয়া যায়; সেকথা সর্বজন বিদিত।
Today's sale of #RedmiNote9ProMax was out of stock in less than 50 seconds.— Manu Kumar Jain (@manukumarjain) June 24, 2020
Thank you all for your love and support. 🙏 #NoMiWithouYou
All of us are working very hard to bring more quantity next week.#Xiaomi ❤️ #RedmiNote #IloveRedmiNote https://t.co/mN0WWMDphz
এছাড়াও চিনা স্মার্টফোন দ্রুত খারাপ হওয়ার একটা মারাত্মক বদনাম আছে। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভারতীয় বাজারে দিকে নজর দিয়ে চিনা সংস্থাগুলি ইতিমধ্যেই অনেক পরিবর্তন এনেছে। পাশাপাশি পর্যাপ্ত পরিমানে সার্ভিস সেন্টারও খুলেছে চিনা সংস্থাগুলি। আর যার কারণে এই স্মার্টফোন সংস্থাগুলির উপর নির্ভরযোগ্যতাও বেড়েছে ভারতীয় ক্রেতাদের।
ভারতীয় সংস্থার প্রধান মনুকুমার জৈন এদিন Redmi Note 9 Pro Max বাজারে আসার প্রথম দিনেই বড় সাফল্যের কথা জানিয়ে টুইটে লেখেন, "আজকের সেল-এ ৫০ সেকেন্ডেরও কম সময়ে স্টক শেষ হয়ে যায়।" এমনকি সবার ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদও জানিয়েছেন মনুকুমার।
আরও দেখুন--
ভারতীয় সংস্থার প্রধান মনুকুমার জৈন এদিন Redmi Note 9 Pro Max বাজারে আসার প্রথম দিনেই বড় সাফল্যের কথা জানিয়ে টুইটে লেখেন, "আজকের সেল-এ ৫০ সেকেন্ডেরও কম সময়ে স্টক শেষ হয়ে যায়।" এমনকি সবার ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদও জানিয়েছেন মনুকুমার।
আরও দেখুন--