সার্বভৌম সমাচার, বাগদা : উত্তর ২৪ পরগণা জেলার বাগদা থানার সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর বাজারে বিজেপি তপশিলি মোর্চার উদ্যোগে পার্টি অফিস উদ্বোধন হল। এদিন বিধায়ক তথা বিজেপির তপশিলি মোর্চার রাজ্য সভাপতি দুলাল বরের হাত হাত ধরে প্রায় শতাধিক যুবক বিজেপিতে যোগদান করেছেন বলে বিজেপি সূত্রে খবর। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি রাজ্য সভাপতি অধ্যাপক হরিপদ ভারতীর জন্মদিনকে সামনে রেখে অফিস তার স্মৃতির উদ্দেশ্যেই এই পার্টি অফিসের উদ্বোধন করা হয়।
এদিনের যোগদান পর্বে উপস্থিত ছিলেন বারাসাত জেলা তপশিলি মোর্চার সাধারণ সম্পাদক গোবিন্দ বিশ্বাস, জেলা বিজেপি সম্পাদক অমৃত লাল বিশ্বাস, তপশিলি মোর্চার বাগদাতিন নম্বর মণ্ডলের সভাপতি উত্তম বিশ্বাস, মোর্চার সাধারণ সম্পাদক স্বপন হালদার, যুব মোর্চার নেতৃত্ব সুব্রত রাহা সহ অন্যান্য যুব নেতৃত্ব।

আরও পড়ুন--
বিধায়ক দুলাল বর সাম্প্রতিক একটি ঘটনার উল্লেখ করে বলেন, “আমি কলকাতা থেকে বাগদার মানুষের জন্য কিছু ত্রিপল ভিক্ষা করে নিয়ে আসছিলাম। কিন্তু গোবরডাঙ্গাতে পুলিশ দিয়ে সেই ত্রিপল আমার কাছ থেকে ছিনতাই করে নেওয়া হয়েছিল। বাগদার মানুষ তৃণমুলকে কখনো ক্ষমা করবে না।
তপশিলি মোর্চার জেলা সাধারণ সম্পাদক গোবিন্দ বিশ্বাস বলেন, করোনার মধ্যে মানুষের ত্রাণ নিয়ে যেভাবে তৃণমূল দুর্নীতি করেছে, সেটা বাংলার মানুষ দেখেছে। তারপর আম্ফান ঝড়ে ক্ষতিপূরণের টাকা নিয়ে তৃণমূলের দুর্নীতি তৃণমূলকে লজ্জিত করে দিয়েছে। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির কথা স্বীকার করে সর্বদলীয় বৈঠক ডেকে তার সমাধান করার চেষ্টা করেছে। এর থেকে প্রমাণ হয় সরকার পুরোপুরি দুর্নীতিতে ভরে গেছে। তৃণমূল সিন্দ্রানি পঞ্চায়েতের কিছু মেম্বারকে টাকার বিনিময়ে কিনে পঞ্চায়েত দখল করলেও এখানকার মানুষ কিন্তু বিজেপিতে সকলেই আছে। তৃণমূল নেতা ক্রয় করবে আমরা মানুষের হৃদয় ক্রয় করে বসে আছি”।
আরও পড়ুন--
বনগাঁ শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে রক্তদান শিবির

জেলা সম্পাদক অমৃতলাল বিশ্বাস বলেন, “মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে তাই দলে দলে মানুষ আজ বিজেপিতে আসতে চাইছে। সিন্দ্রানি পঞ্চায়েত তৃণমূল কিছু মেম্বারকে কিনে নিয়ে দখল করেছে। সেটা তৃণমূল আগামী বিধানসভা ভোটে টের পাবে”।
উল্লেখ্য, কিছুদিন আগেই দলবদলের ফলে সিন্দ্রানি পঞ্চায়েত তৃণমূলের দখলে এসেছে।