খতম হিজবুল কমান্ডার; জম্মু ও কাশ্মীরের দোদা জেলা এখন জঙ্গিমুক্ত

খতম হিজবুল কমান্ডার; জম্মু ও কাশ্মীরের দোদা জেলা এখন জঙ্গিমুক্ত

সার্বভৌম সমাচার, শ্রীনগর :  অবশেষে জঙ্গিদের কবল থেকে পুরোপুরি ভাবে মুক্ত হল জম্মু ও কাশ্মীরের দোদা জেলা। সোমবার এমনটাই দাবী করেছে নিরাপত্তা বাহিনী। ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ একসঙ্গে মিলে সোমবার ভোররাত থেকেই এই জঙ্গিদমন অভিযান শুরু করে। ৩ জঙ্গি খতম হওয়ার পর ওই জায়গা থেকে একটি একে ৪৭ রাইফেল এবং দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।

জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং জানান "সোমবার খতম হওয়া মাসুদের বিরুদ্ধে দোদা পুলিশের কাছে একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছিল এবং তখন থেকেই পলাতক ছিল সে। পরে সে হিজবুল মুজাহিদিনে যোগ দেয়  এবং কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে পড়ে" । এছাড়াও পুলিশ কর্মকর্তা আরও যোগ করেছেন, পুলওয়ামা জেলার ত্রাল এলাকা থেকে হিজবুল মুজাহিদকে “নিশ্চিহ্ন করে” সুরক্ষা বাহিনী একটি বিশাল সাফল্য অর্জন করেছে এবং এর লক্ষ্য দক্ষিণ কাশ্মীর থেকে সন্ত্রাসবাদ নির্মূল করা।
আরও পড়ুন--

বাহিনীর জওয়ানদের দাবী, অনন্তনাগ জেলায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে জওয়ানদের গুলিতে খতম হয়েছে হিজবুল মুজাহিদিনের কমান্ডার মাসুদ আহমেদ ভাট সহ মোট ৩ জঙ্গি। পুলিশ কর্তারা জানিয়েছেন, হিজবুল ও তার শাগরেদদের নিকেশ করার ফলে এখন জঙ্গিমুক্ত গোটা দোদা জেলা। উল্লেখ্য, গত সপ্তাহেই জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং দাবি করেছিলেন, চলতি বছর জম্মু ও কাশ্মীরে ১০০ জনেরও বেশি জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে।


এছাড়াও গত শনিবার জম্মু ও কাশ্মীর আইজিপি বিজয় কুমার জানিয়েছিল দক্ষিণ কাশ্মীরে ২৯ জন বিদেশি জঙ্গি সক্রিয় রয়েছে। দক্ষিণ কাশ্মীরে প্রায় ২৯ জন বিদেশি জঙ্গি সক্রিয় রয়েছে। আমরা ওদেরকেও খতম করবো। কোকারনাগ, ত্রাল ও খ্রেউয়ের কাছাকাছি জায়গায় ওই সমস্ত বিদেশি জঙ্গিদের গতিবিধি টের পাওয়া গেছে।

আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post