পর্দার আড়ালে জমে উঠত রামায়ণের লক্ষণ এবং মেঘনাদের ক্রিকেট ম্যাচ

পর্দার আড়ালে জমে উঠত রামায়ণের লক্ষণ এবং মেঘনাদের ক্রিকেট ম্যাচ

সার্বভৌম সমাচার : টিভির পর্দায় রামায়ণের রাম রাবণের যুদ্ধের রোমহর্ষক কাহিনী দেখতে অনেকেই পছন্দ করেন। আর তার মধ্যে লক্ষণ এবং মেঘনাদের যুদ্ধের কাহিনী তো অনেকেরই মনে দাগ কেটেছিল। এবারে রামায়ণের এই লক্ষ্মণ অর্থাৎ বাস্তব জীবনের সুনীল লাহিড়ী ওই আকর্ষণীয় পর্ব অর্থাৎ রামায়ণ সিরিয়ালে লক্ষ্মণ ও মেঘনাদের মধ্যে যুদ্ধের দৃশ্য নিয়ে আলোচনা করতে গিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য বলছেন যা সত্যি অবাক করার মত।

আরও পড়ুন--

ধারাবাহিক ওই পর্বের অফ স্ক্রিনের কথা বলতে গিয়ে সুনীল লাহিড়ী জানিয়েছেন, ‘আমরা যখন এই পর্বের শুটিং করছিলাম তখন হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় শুটিং বন্ধ হয়ে যায়। তখন আমরা স্টুডিও থেকে বেরিয়ে ক্রিকেট খেলতে শুরু করি। কাকতালীয়ভাবে, বিজয় জি মানে শুটিং-এর মেঘনাদ বোলিং করছেন এবং আমি ব্যাটিং করছিলাম। তখন কেউ কেউ খুব ভাল মন্তব্যও করেছিলেন। যেমন, অফ স্ক্রিনে লঙ্কা এবং ভারতের মধ্যে মধ্যে অন-স্ক্রিন যুদ্ধ চলছে। সে সময় এধরনের কয়েকটি ছবিও পত্রিকা বা কাগজেও ছাপা হয়েছিল। দর্শকেরা তখন এটি খুব উপভোগও করেছেন”। উল্লেখ্য, তৎসময়ে সুনীল লাহিড়ী বলেছিলেন যে লক্ষণ এবং মেঘনাদের মধ্যে যে যুদ্ধের দৃশ্য ছিল; সেই পর্বটি বিশ্ব রেকর্ড তৈরি করেছিল।




টুইটারে এদিন সুনীলকে নীল শার্টে দেখা গিয়েছিল। শোনা যায়, তিনি নাকি তাঁর ফ্যানের জন্যই নীল শার্ট পরতেন। সুনীল লাহিড়ির ওই বিশেষ ভিডিওটিতে বলেলেন যে, আজ কোনও ভক্তের জন্মদিন এবং তাঁর অনুরোধে তিনি নীল শার্ট পরে এসেছেন। তিনি তাঁর ভক্তদের জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন”।

আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post