অম্লিতা দাস : দৈনিক সংক্রমন নিম্নমুখী। মোট সংক্রমনের সংখ্যা ৮০ লক্ষ ছাড়ালেও দৈনিক সংক্রমনে হ্রাস টানল ভারত। মানব দেহে ভ্যাক্সিনের প্রয়োগের আশা যখন মুখিয়ে তখন এই নিম্নমুখী সংক্রমন স্বস্তির আশ্বাস জাগাল।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন করে দেশে দেশে ৩৬ হাজার ৪৭০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
প্রায় তিন মাসেরও বেশি পরে দেশে দৈনিক সংক্রমণ কমে দাঁড়াল তিরিশ হাজারের ঘরে। ১৮ই জুলাইয়ের পর সংক্রমণের গ্রাফ এতো নিচে নামতে দেখা যাচ্ছে।আমেরিকায় ৬৬ হাজার ৬৬২ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। ব্রাজিলে নতুন করে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৭২১ জন।
মোট সংক্রমণের নিরিখে বিশ্বে প্রথম আমেরিকা।মোট সংক্রমণ ৮৭ লক্ষ ২ হাজার ৪১৪ জন।দ্বিতীয় স্থানে ভারত যেখানে মোট সংক্রমন ৭৯ লক্ষ ৪৬ হাজার ৪২৯ জন।তৃতীয় স্থানে ব্রাজিল। মোট সংক্রমণ মোট সংক্রমিতের সংখ্যা ৫৪ লক্ষ ৯ হাজার ৮৫৪ জন।
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট মৃত সংখ্যা ৪৮০। যা মঙ্গলবার বেড়ে দাড়িয়েছে ৪৮৮। করোনার ফলে দেশে এখনও পর্যন্ত মোট মৃত সংখ্যা লক্ষ ১৯ হাজার ৫০২ জন। আমেরিকায় তা ২ লক্ষ ২৫ হাজার ৬৯৭ জন এবং ব্রাজিলে ১ লক্ষ ৫৭ হাজার ৩৯৭ জন।
গত ২৪ ঘন্টায় দেশে করোনা থেকে মুক্তি পেয়ে সুস্থতায় ফিরেছেন ৬৩ হাজার ৮৪২ জন।দেশে সুস্থতার হার ৯০.৬২ শতাংশ।২৪ ঘন্টায় দৈনিক সংক্রমনের হার কমে দাঁড়িয়েছে ৩.৮১ শতাংশ। ২৪ ঘণ্টায় ৯ লক্ষ ৫৮ হাজার ১১৬টি নমুনা পরীক্ষা হয়েছে এবং তার মধ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ লক্ষ ২৫ হাজার ৮৫৭ জন।
