হাবরায় স্কুল শিক্ষিকার বিরুদ্ধে মিড-ডে-মিল আত্মসাৎ করার অভিযোগ

হাবরায় স্কুল শিক্ষিকার বিরুদ্ধে মিড-ডে-মিল আত্মসাৎ করার অভিযোগ
সায়ন ঘোষ, হাবরা :  বিদ্যালয়ের মিডে-ডে-মিলের চাল চুরির অভিযোগ উঠল ওই বিদ্যালয়েরই শিক্ষিকার বিরুদ্ধে অভিযুক্ত শিক্ষিকার অপসারণের দাবি জানিয়ে বিক্ষোভ দেখায় অভিভাবক সহ গ্রামবাসীরা।ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার  হাবরা থানার অন্তর্গত বালুইগাছি পালপাড়া আদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে।বিদ্যালয়ের শিক্ষিকা রুমা দাস মজুমদারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বিদ্যালয়ের সামনেই।

হাবরায় স্কুল শিক্ষিকার বিরুদ্ধে মিড-ডে-মিল আত্মসাৎ করার অভিযোগ
স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ স্কুলে মিড ডে মিল দেওয়ার সময় ছাত্র-ছাত্রীদের চাল আত্মসাৎ করেন ওই বিদ্যালয়েরই শিক্ষিকা রমা দাস মজুমদার  এরই প্রতিবাদে গত মাসে শিক্ষিকাকে স্কুলের ভেতরে আটকে রেখে   বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীরা পরে প্রশাসন সিদ্ধান্ত নেন মিড-ডে-মিল দেওয়ার সময় থাকবেন না ওই শিক্ষিকাকিন্তু অভিভাবকরা এদিন মিড-ডে-মিল দেওয়ার সময় দেখতে পান ওই শিক্ষিকা স্কুলে এসেছেন ছাত্র-ছাত্রীদের মিড-ডে-মিল দেওয়ার জন্য তারপরই অভিভাবক থেকে স্থানীয় গ্রামবাসীরা স্কুল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন

হাবরায় স্কুল শিক্ষিকার বিরুদ্ধে মিড-ডে-মিল আত্মসাৎ করার অভিযোগ
শিক্ষিকার দাবি, তিনি চুরি করেছেন এমন কোনো অভিযোগ নেই। তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে তিনি জানান,আমি যেহেতু স্কুলে কর্মরত, সেই জন্যেই এসেছিলাম স্কুলে। স্থানীয়রা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনচ্ছেন। বিদ্যালয়ের  প্রধান শিক্ষকের জানান,গত মাসে উনি যে মিড ডে মিলের খাবার নিয়ে  বেরিয়ে ছিলেন কিন্তু সেখানে অতিরিক্ত মিড-ডে-মিল থাকায় গ্রামবাসীরা ঘিরে ধরেন তাঁকে, তারপর থেকেই স্কুলে আসতে বারণ করা হয়েছিল রুমা দাস মজুমদারকে কিন্তু শিক্ষিকা কোন কথা না শুনেই স্কুলে আসেন, এরপর গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন  অবশেষে হাবরা থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। পুলিশের তৎপরতায় অভিভাবকরা বিক্ষোভ তুলে নেয়

Post a Comment

Previous Post Next Post