পুজোর আগেই রাজ্যে শিক্ষক নিয়োগ, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

পুজোর আগেই রাজ্যে শিক্ষক নিয়োগ, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

সায়ন ঘোষ :  দুর্গা পুজোর আগেই নিয়োগ স্কুল শিক্ষক। আজ নবান্ন থেকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মিলিয়ে মোট সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করবেন বলে জানান তিনি। রাজ্যে প্রায় সাত বছর ধরে আলাদলের বিভিন্ন জটিলতায় বন্ধ আছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। মুখমন্ত্রী জানান, আজই  উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য নতুন করে ইন্টারভিউ-এর তালিকা প্রকাশ করবেন স্কুল সার্ভিস কমিশন৷

পুজোর আগেই রাজ্যে শিক্ষক নিয়োগ, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর
উচ্চ প্রাথমিকে ১৪ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে।তাই পুজোর আগেই ১৪ হাজার শিক্ষিক নিয়োগ করা হবে। তারপর পুজোর পরে আরো ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। এর মধ্যে প্রাথমিকেও নিয়োগ করা হবে ১০ হাজার শিক্ষক।সোমবার দুপুরে সাংবাদিক বৈঠকে মমতা ব্যানার্জী বলেন, “আদালতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মামলা চলার জন্য, নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল। পুজোর আগেই নিয়োগ করা হবে ১৪ হাজার, পুজোর পরে আরো ৭ হাজার নিয়োগ করা হবে। মেধার ভিত্তিতেই হবে নিয়োগ।” স্বচ্ছ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে বার বার আন্দোলনে নেমেছেন চাকরি প্রার্থীরা৷ তাই এবার স্বচ্ছ  ভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করাই একমাত্র লক্ষ্য সরকারের৷

Post a Comment

Previous Post Next Post