অম্লিতা দাস : আমেরিকার মেক্সিকোর রেনোসা শহরের টেক্সাস সীমান্তে গুলিবর্ষণ করল কিছু বন্দুকবাজেরা।হামলার ফলে নিহত হয়েছে ১৮জন।
সূত্রে খবর,বিকেলে অনেকগুলি গাড়ি এসে পূর্ব রেনোসার একাধিক অঞ্চলে হামলা চালায়।আমেরিকা-মেক্সিকো সীমান্তের দক সেতুর ওপর হামলা চলাকালীন নিহত হন এক ব্যক্তি।বাকিদের কিভাবে মারা হয়েছে সেই খবর এখনও স্পষ্ট নয়। রেনোসার মেয়র মাকি এস্থার ওর্টিজ এই ঘটনার বিশদ বিবরণ চেয়েছেন।পুলিশ আটক করেছেন তিনটি গাড়ি এছাড়াও এক ব্যক্তিকে যেই ব্যক্তির গাড়ি থেকে দুজন মহিলাকে উদ্ধার করা হয়েছে।প্রসঙ্গত,ওই ব্যক্তি এই দুই মহিলাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিলেন।
মেক্সিকো সরকার এইরকম ঝামেলার কারণ হিসেবে দায়ী করে এসেছেন মাফিয়া গোষ্ঠীকে।মাফিয়া গোষ্ঠী গাল্ফ কার্টেল।মদ পাচারকারী এই গোষ্ঠী ১৯৮০-র সময় থেকেই মাদক পাচারের কাজ শুরু করে। আমেরিকা, ইউরোপ, পশ্চিম আফ্রিকার বিভিন্ন মাফিয়া গোষ্ঠীর সঙ্গে এদের যোগাযোগ রয়েছে বলে মনে করেন তদন্তকারীরা। ১৯৯০ দশকের শেষের দিক থেকে ওই মাফিয়া গোষ্ঠীর মধ্যেই একাধিক দল তৈরি হয়। ২০১০ সালে রেনোসা এলাকায় গোষ্ঠীর কর্তা হতে পারেনা শীর্ষ নেতা জুয়ান মেজিয়া গনজ়ালেজ়। আর তাই ওই গোষ্ঠীর বিভিন্ন দলের মধ্যে লড়াই হওয়ার কারণ।তবে এ দিনের ঘটনা মাফিয়া গোষ্ঠীর দ্বন্দ্বের ফলস্বরূপ কিনা তা এখনও ধোঁয়াশা।

