বেতন না দিলেও স্কুল কাটবে না নাম,নির্দেশ হাইকোর্টের

বেতন না দিলেও স্কুল কাটবে না নাম,নির্দেশ হাইকোর্টের

অম্লিতা দাস : স্কুলে বেতন দিতে না পারলেও নাম কেটে দেওয়া হবেনা,নির্দেশ দিলেন হাইকোর্ট।করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত হাইকোর্টের।

গত বছর মার্চ থেকেই বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান।কিছুদিন নবম দশমের পঠন পাঠন শিক্ষা প্রতিষ্ঠানে হলেও তা আবার বন্ধ হয়।করোনাকালে স্কুলের আর্থিক অবনতির জন্য অনেকেই স্কুলে বেতন দেওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে।ভয় থাকছে স্কুল থেকে নাম কেটে যাওয়ার।এছাড়াও অতিমারীর এই অবস্থায় বেতন বাড়িয়েছে বহু স্কুল।অভিভাবকরা বিক্ষোভ করেছেন।অভিভাবকদের মতে মহামারির সময় স্কুলগুলোর একটু মানবিক হওয়া প্রয়োজন।অভিযোগ জানিয়েছে হাইকোর্টে।
শুক্রবার হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমি ভট্টাচার্য এই নির্দেশ দেন।সেখানে বলা হয়েছে,স্কুলে বেতন বাকি থাকলেও কোনো ছাত্র-ছাত্রীকে ক্লাস থেকে বাতিল বা তার নাম কেটে দেওয়া যাবে না।স্কুলগুলিকে হাইকোর্টের নির্দেশ মানতে হবে।আগামী ৩রা জুলাই এই মামলার পরবর্তী শুনানি।ততদিন কার্যকর থাকবে এই নির্দেশ।

Post a Comment

Previous Post Next Post