অঙ্কন মণ্ডল : দেশে ক্রমশ কমছে করোনা সংক্রমিতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬০,৭৫৩ জন। মৃত্যু হয়েছে ১৬৪৭ জনের। গত ৭৪ দিনে দেশে করোনা ভাইরাসে সক্রিয় রোগীর সংখ্যাও সবচেয়ে কম হল। এই নিয়ে টানা পাঁচদিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৭০ হাজারের নিচেই রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রক সুত্রে খবর, গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৯৭ হাজারেরও
বেশী মানুষ। ইতিমধ্যে দেশে মোট করোনালমুক্ত হলেন ২,৮৬ লক্ষেরও বেশি মানুষ। এখনও দেশে
করোনামুক্তের হার ৯৬.১৬ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে
৩ লক্ষ ৮৫ হাজার ১৩৭ জনের এবং দেশে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯৭ লক্ষ ৬২ হাজার ৭৯৩
জন। এছাড়াও দেশে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭ লক্ষ ৬০ হাজার ০১৯ জন। গত ৭৪ দিনে
এই সংখ্যাটি সর্বনিম্ন।
কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা কেরল, মহারাষ্ট্র,
তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক-এ বেশি। তারমধ্যে শীর্ষে কেরল।
প্রায় আড়াই প্রায় পর দৈনিক আক্রান্তের নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে নামল ভারত। এতদিন পর্যন্ত শীর্ষে ছিল ব্রাজিল। সেদেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন, ৭৪ হাজার ৪২ জন।
