অস্তাচলে মিলখা

অস্তাচলে মিলখা

সুদীপ গুহ : জীবন যুদ্ধে হেরে গেলেন "দ্যা ফ্লাইং শিখ" । গতকাল গভীর রাতে চণ্ডীগড়ের পিজিআই হাসপাতালে প্রয়াত হন 91 বছর বয়সী মিলখা সিং। তিনি ছিলেন একজন ভারতীয় ট্র্যাক এন্ড ফিল্ড স্প্রিন্টার ।যিনি ভারতীয় সেনাবাহিনীতে দায়িত্ব পালন করার সময় এই খেলার সঙ্গে যুক্ত হন। গত মাসে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর 30 শে জুন তার  রিপোর্ট নেগেটিভ আসার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।  কিন্তু তারপর আবারও 3 রা জুন শারীরিক অসুস্থতার কারণে তাঁকে হসপাতালে ভর্তি করতে হয়। হাসপাতাল থেকে আর ফেরা হলো না কমনওয়েলথ গেম সোনাজয়ীর। কিছুদিন আগেই তাঁর স্ত্রী নির্মল কাউর ও প্রয়াত হন। 

অস্তাচলে মিলখা

তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ,রাজ্যপাল জাগদীপ ধনকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ,পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। এর পাশাপাশি শোকবার্তা জানান ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং, টেনিস তারকা সানিয়া মির্জা সহ আরো অনেকেই ।

গতকাল রাত 11:30 এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিলখা সিং। তিনি ছিলেন চারবারের এশিয়ান গেম চ্যাম্পিয়ন। মিলখা সিং এর জন্ম অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের গোবিন্দপুরাই তে। (বর্তমানে পাকিস্তানের মুজাফফরপুর জেলার অন্তর্গত) তিনি ছিলেন কমনওয়েলথ গেমসে সোনাজয়ী প্রথম ট্র্যাক এন্ড ফিল্ড অ্যাথলেটিক।।

Post a Comment

Previous Post Next Post