সুস্থ আছেন এরিকসন

সুস্থ আছেন এরিকসন

সুদীপ গুহ : ভালো আছেন ডেনমার্ক তারকা । সকল উৎকণ্ঠার অবসান ঘটিয়ে হৃদপিন্ডের সফল অস্ত্রোপচারের পর আজ হাসপাতাল থেকে ছাড়া হল ডেনমার্কের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো এরিকসনকে। হাসপাতাল সূত্রে খবর , বর্তমানে তিনি সুস্থ আছেন তাকে ছেড়ে দেওয়া হয়েছে । 

উল্লেখ্য গত শুক্রবার ফিনল্যান্ড - ডেনমার্ক এর মধ্যে ইউরো কাপ ম্যাচ চলাকালীন আচমকাই মাঠের মধ্যে কোন আঘাত ছাড়াই লুটিয়ে পড়েন ডেনমার্কের তারকা ফুটবলার এরিকসন । পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে খেলা থামিয়ে দেন  ম্যাচ রেফারি  এন্টনি টেলর।  মাঠের মধ্যে সতীর্থ খেলোয়াড়দের তৎপরতায় শুরু হয় প্রাথমিক চিকিৎসা। তারপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার চিকিৎসা শুরু হয়। রেফারি ঐদিনের মতো খেলা বন্ধের সিদ্ধান্ত নিলেও দুই দলের খেলোয়াড়দের অনুরোধে শেষ পর্যন্ত খেলা শুরু হয় ফিনল্যান্ড 1-0 গোলে ডেনমার্ক কে পরাজিত করে । 

এরিকসনের  হার্টের অবস্থা ভালো না থাকায় চিকিৎসকেরা তার হার্টের অপারেশন করার সিদ্ধান্ত নেন। আজ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তিনি সুস্থ আছেন ।এরিকসন নিজে জানিয়েছেন ,সে সুস্থ আছে, সোমবার ডেনমার্কের সাথে রাশিয়ার ম্যাচে সে গলা ফাটাবে।

Post a Comment

Previous Post Next Post