সায়ন ঘোষ : করোনার পাশাপাশি ডেঙ্গু নিয়ে তৎপর প্রশাসন ৷ এ ডি এম ও জেলা স্বাস্থ্য আধিকারিকদের উপস্থিতিতে প্রশাসনিক বৈঠক হল বনগাঁ মহকুমা শাসকের দফতরে।
রাজ্যের মধ্যে করোনা আক্রান্তর সংখ্যা উত্তর ২৪ পরগনা প্রথম ছিল। বর্তমানে অনেকটাই কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু তৎপর জেলা প্রশাসন। শুক্রবার বনগাঁ মহাকুমার প্রশাসনিক কর্তাদের নিয়ে মহকুমা শাসকের দপ্তরে করোনা ও ডেঙ্গু সচেতনতা নিয়ে বৈঠক করলেন এ ডি এম ও জেলা স্বাস্থ্য আধিকারিক।
বৈঠক শেষে বনগাঁ মহকুমা শাসক প্রেম বিভাস কাসারি বলেন,"ডেঙ্গুর আগাম সর্তকতা ও করোনা মহামারী আগে থেকেই বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছিল। এদিন জেলা প্রশাসনের উপস্থিতিতে সমস্ত দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়।
জেলা স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, ২০১৯ সালের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল আরো বেশি৷ গতবছর সেটা ৪০০তে নেমে এসেছে। এবছর তেমন আক্রান্তের সংখ্যা নেই৷ আমরা চাই যাতে একজন ও আক্রান্ত না হয়।
পাশাপাশি বনগাঁ মহাকুমা হাসপাতালে কোভিড বেড সংখ্যা আড়াইশো হলেও বর্তমানে ২৪ জন রোগী রয়েছে। বনগাঁ মহাকুমা হাসপাতালে পাঁচটা ভেন্টিলেটর কাজ করছে৷ আমরা চাই মানুষ আরো সচেতন হোক"।

