আপাতত দুদিন আবহাওয়া উন্নতির সম্ভাবনা নেই, জানালো হাওয়া অফিস

আপাতত দুদিন আবহাওয়া উন্নতির সম্ভাবনা নেই, জানালো  হাওয়া অফিস

সুদীপ গুহ : বিগত বেশ কয়েকদিন ধরে কলকাতাসহ রাজ্যজুড়ে শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। সম্প্রতি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের মত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারই সঙ্গে সক্রিয় দক্ষিণ -পশ্চিম মৌসুমি বায়ু । আলিপুর আবহাওয়া দফতর  থেকে জানানো হয়েছে, এখনই এর হাত থেকে রেহাই মিলছে না ; বঙ্গবাসীকে অপেক্ষা করতে হবে আরো দুদিন। তবে রবিবার থেকে অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা বলে জানানো হয়েছে। 

আবহাওয়া দফতর সূত্রে  জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, আলিপুরদুয়ার ,জলপাইগুড়ি কোচবিহারে। মৎস্যজীবীদের সমুদ্রের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে হাওয়া অফিস থেকে । ক্রমাগত বৃষ্টিপাতের কারণে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ ও কমলা সর্তকতা।

গত কয়েক দিনের মতোই আজ ও আগামীকাল সারাদিনই মেঘের মুখ ভার থাকবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতর এর তরফ থেকে।  মাঝে মধ্যেই মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। আজ ও আগামীকাল মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া  ও হুগলি তে।

উল্লেখ্য কলকাতায় গতকাল একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে। শিয়ালদহে অতিরিক্ত বৃষ্টির কারণে একটি বহুতল এর একাংশ ভেঙে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় কেউ আহত হননি।।

Post a Comment

Previous Post Next Post