হাসপাতালে ভর্তি আছেন কবীর সুমন

হাসপাতালে ভর্তি আছেন কবীর সুমন

অম্লতা দাস : তীব্র শ্বাসকষ্টের কারণে সোমবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হন কবীর সুমন।শ্বাসকষ্ট ছাড়াও রয়েছে জ্বর ও অন্যান্য সমস্যা।

হাসপাতালে ভর্তির আগে অক্সিজেনের মাত্রা ছিল ৯০।এখন অক্সিজেন দেওয়া হচ্ছে সংগীতশিল্পীকে।এসএসকেএমের মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার সৌমিত্র ঘোষ তাঁর চিকিৎসার দায়িত্বে আছেন।হাসপাতালের উডবার্ড কেবিনের ১০৩ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে কবির সুমনকে।অক্সিজেন দেয়ার সাথে সাথে চলছে বিভিন্ন ওষুধ।কোভিডে টেস্ট করানো হয়েছে আর সাথেই এক্স-রে, স্ক্যান ও রক্তপরীক্ষা করানোর মত নানান ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খ্যাতনামা এই সংগীতশিল্পীকে এক সময় রাজনীতিতেও দেখা দিয়েছিল।তৃণমূলের হয়ে সাংসদ পদে নিযুক্ত হলেও বেশ কিছুদিন রাজনীতি থেকে বিরত ছিলেন।সংগীতশিল্পী কবির সুমনের বয়স হয়েছে ৭২বছর।

Post a Comment

Previous Post Next Post