সায়ন ঘোষ, কোলকাতা : করোনা বিধি মেনে চলার জন্য ফের লকডাউন রাজ্যে। সোমবার নবান্নে এমনই ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
পয়লা জুলাই থেকে সরকারি ও বেসরকারি বাস বা অন্যান্য পরিবহনে কিছুটা ছাড় রেখেছেন তিনি। রাজ্যে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস, অটো চালানো যাবে। বিউটি পার্লার, স্পা, সেলুন ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা যাবে সকাল ১১ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত। এবার 'জিম'কে লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে। ৫০ শতাংশ লোক নিয়ে সকাল ৬ টা থেকে ১০ টা এবং বিকেল ৪ টে থেকে ৮ টা পর্যন্ত খোলা যাবে। আগের মতোই বাজার খোলা থাকবে সকাল ৬ টা থেকে ১২ টা পর্যন্ত। বাদ বাকি দোকান সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা যাবে। তবে রাত ৯ টার পর থেকে নাইট কারফু বহাল থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী।
