শিশুদের জন্য ভারতে করোনার চতুর্থ টিকা জাইকোভ-ডি

বাচ্চাদের জন্য ভারতে করোনার চতুর্থ টিকা জাইকোভ-ডি

অম্লিতা দাস : টিকাকরণ নিয়ে সুপ্রিমকোর্ট প্রশ্ন তুললে কেন্দ্র পেশ করে এক হলফনামা। আর তাতেই জানা যায়,আগস্ট থেকেই চতুর্থ টিকার ছাড়পত্র পেতে চলছে ভারত।টিকার নাম জাইডাস ক্যাডিলার।ছাড়পত্র পেলে আগস্ট থেকে শুরু হবে ১২-১৮বছর বয়সীদের টিকাকরণ।

চলতি বছরেই ১৮ বছরের ঊর্ধে সকলকে টিকা দেওয়ার লক্ষ ছিল সরকারের।কিন্তু তার জন্য প্রয়োজন মোট ১৮৬ কোটি ৬০ লক্ষ টিকা।কেন্দ্র জানায় এই বছরেই শেষ করা হবে প্রাপ্ত বয়স্কদের টিকাকরণ।এখন জাইডাস ক্যাডিলারের হিউম্যান ট্রায়ালও প্রায় শেষ।কলকাতা সহ বেশ কিছু অঞ্চলে স্বেচ্ছাসেবক শিশুদের ওপর ট্রায়াল হচ্ছে জাইকোভ-ডি। ১২-১৮ বছর বয়সীদের গনটিকাকরণের কাজ শুরু করা হবে এই টিকার সাহায্যে।

ভারতে এই প্রথম ১৮ বছরের কম বয়সের বাচ্চাদের জন্য আসতে চলেছে  কোভিড টিকা।এটি একটি প্লাজমিড ডিএনএ টিকা।ভারতে কোভিশিল্ড, কোভ্যাক্সিন ও স্পুটনিক ভি এর পর প্রস্তুত জাইকোভ-ডি।ট্রায়াল শেষ পর্যায় এসে জানা যাচ্ছে এই ভ্যাকসিনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।তৃতীয় ঢেউয়ের আগমনের সময়ও কিছুটা পিছিয়েছে। এই সময়ের মধ্যেই কেন্দ্রের লক্ষ দৈনিক এক কোটি মানুষের টিকাকরণ করানো।

Post a Comment

Previous Post Next Post