সমাচার, মুর্শিদাবাদ : করোনার জেরে লকডাউনে
আত্মঘাতী পুরোহিত।ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এলাকার
১নম্বর ব্লকের বাড়ালা গ্ৰামে। মৃত ব্যাক্তির
নাম সীমান্ত সরকার। সোমবার
রাতে সংসারের টানাপড়ানে পরে আত্মঘাতী হন ওই ব্যাক্তি।
খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার
পুলিশ মৃতদেহ উদ্ধার করে, জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে পাঠায়। হাসপাতাল
কতৃপক্ষ তাঁকে মৃত বলে ঘোষনা করেন।
মৃতের
পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই ওই ব্যাক্তি মানসিক চাপে ছিলেন, লকডাউনের জন্য
সংসারের ভারালে টানাপড়ান চলছিল তাঁর বাড়িতে।সোমবার রাতে চিন্তিত
অবস্থায় ঘরে ঘুমোতে গিয়ে আত্মঘাতী হন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান , লকডাউনে
অবসাদে এই সিদ্ধান্ত ওই
ব্যাক্তির। এছাড়াও মৃতের স্ত্রী ও পরিবারের অন্যান্যদের সঙ্গে
কথা বলছেন পুলিশ।
Tags:
রাজ্য
