সায়ন ঘোষ, বনগাঁ : গত সপ্তাহতেই বনগাঁ পৌরসভার পৌর প্রশাসকের দায়িত্ব নিয়েছেন গোপাল শেঠ। প্রথমদিনেই তাঁর গলায় শোনা গেছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ‘দুয়ারে দুয়ারে’ বিভিন্ন প্রকল্পের কথা। তাই এবার নিজের শহরেই তিনি চালু করলেন ‘দুয়ারে ভ্যাকসিন’ প্রকল্প। বনগাঁয় মঙ্গলবার থেকেই ৭০ বছরের উর্ধ বয়স্কদের জন্য শুরু হলো দুয়ারে ভ্যাকসিন প্রকল্প ।
বনগাঁ পৌরসভার স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় বনগাঁ পৌরসভার নবনিযুক্ত পৌর প্রশাসক গোপাল শেঠ ও প্রশাসক মন্ডলী সদস্যদের উপস্থিতিতে বনগাঁ শহরের বিভিন্ন ওয়ার্ডের ৭০ বছর উর্ধ বয়স্কদের বাড়িতে গিয়ে প্রায় ২০০ জনকে দেওয়া হল ভ্যাকসিন। স্থানীয় বাসিন্দা রতনময়ী ঘোষ বলেন, ‘আমি হাঁটতে-চলতে পারিনা, আমি আমাদের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান প্রশাসককে জানিয়েছিলাম, আজ তিনি আমার ভ্যাকসিন এর ব্যাবস্থা করে দেন।’ এই উদ্যোগে খুশি বনগাঁর সাধারণ মানুষ।
Tags:
জেলার খবর

