কেন্দ্রের চিঠির বিরুদ্ধে জবাব তৃণমূলের

কেন্দ্রের চিঠির বিরুদ্ধে জবাব তৃণমূলের
অম্লিতা দাস : পুনরায় প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি কেন্দ্রের আর তাই নিয়েই কটাক্ষ তৃণমূলের।

চিঠিতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিতর্কের সূত্রপাত, ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে অনুপস্থিত থাকাকে কেন্দ্র করে। তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব চাওয়া হয়েছে চিঠিতে। চিঠির জবাব দেয়ার জন্য তাঁকে এক মাস সময় দেওয়া হয়।চিঠিতে জানানো হয় সময়ের মধ্যে জবাব না পেলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।তৃণমূলের দাবি বারবার হেনস্তা করা হচ্ছে মুখ্যসচিবকে।বাংলায় বিজেপির হারকে মেনে না নিতে পারাই এর কারণ।

কেন্দ্রের চিঠির বিরুদ্ধে জবাব তৃণমূলের
উক্ত চিঠির আলোচনায় মঙ্গলবার বৈঠক করেন তৃণমূল নেতা সৌগত রায় এবং রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়।তাঁদের মন্তব্য,এখানে কোনো নিয়ম ভাঙা হয়নি।একজন আইএএস আধিকারিক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন কি না বা তাঁকে স্বাগত জানাতে যাবেন কি না, সেই সিদ্ধান্ত নেন রাজ্য।অনুরূপভাবে, যদি কেন্দ্র এমন দায়িত্ব দেন আইএএস আধিকারিককে তাহলেও চাই রাজ্য সরকারের অনুমতি। এটাই যুক্তরাষ্ট্রীয় নিয়ম। কেন্দ্রের অনুমান ছিল আলাপন বন্দ্যোপাধ্যায় সেদিন উপস্থিত থাকবেন,নির্দেশ নয়।

Post a Comment

Previous Post Next Post