অ্যাসিড বাথ মার্ডারারের প্রতিচ্ছবি মালদহ কালিয়াচকের আসিফের

অ্যাসিড বাথ মার্ডারারের প্রতিচ্ছবি মালদহ কালিয়াচকের আসিফের

অম্লিতা দাস : মালদহের কালিয়াচকে আসিফের হত্যার চক্রান্ত যেন ১৯৪০ এ ব্রিটেনের কুখ্যাত অ্যাসিড বাথ মার্ডারারের মতই।

আসিফ পরিবারের মৃতদেহগুলিকে রাসায়নিক তরলে ডুবিয়ে লোপাটের চিন্তায় ছিল বলেই দাবি তদন্তকারীদের।বাড়ির পাশে আসিফের তৈরি সেই গুদাম ঘর একাধিক রহস্যের জালে তৈরি।সেখানেই পাওয়া গেছে বেশ কিছু রাসায়নিক পদার্থ।সেগুলি পরীক্ষা করা হচ্ছে।এইরকম চক্রান্তের নজির ব্রিটেনের সিরিয়াল কিলার জন জর্জ হাই।তিনি পরিচিত অ্যাসিড বাথ মার্ডারার রূপে।আসিফের মোবাইল,কম্পিউটার ঘাঁটাঘাঁটি করে যে তথ্য উদ্ধার হয়েছে তাতেও দেখা যাচ্ছে,মৃত শরীর লোপাটের উপায় নিয়ে চিন্তায় ছিল সে।খোঁজখবর চালিয়েছে ইন্টারনেটে।

আসিফের কাজ যেন অ্যাসিড বাথ মার্ডারার অনুসৃত।৯ জনকে হত্যা করে সালফিউরিক অ্যাসিড দিয়ে দেহ লোপাট করে ব্রিটেনের সেই খুনি।তবু ধরা পড়ে ও ১৯৪৯সালে মৃত্যুদন্ড ভোগ করে সে।আসিফের মা,বাবা,ঠাকুমা,বোনের দেহ দেখেও মনে হচ্ছে তাদের দেহ কোনোরকম অ্যাসিডেরই সংস্পর্শে ছিল।তাঁদের দেহ পরীক্ষা করে যথাযথ সিদ্ধান্তে আস্তে চায় পুলিশ।গুদাম ঘর থেকে পাওয়া গেছে রাসায়নিক দ্রব্যের ড্রাম।ইতিমধ্যে সেসবই পরীক্ষা করা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post