অতিবৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি উত্তরবঙ্গে

অতিবৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি উত্তর বঙ্গে

অম্লিতা দাস : গত সপ্তাহেই বাংলা ভেসেছে বৃষ্টির জলে।এবার অতি থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা উত্তরবঙ্গে,জানাল আলিপুর আবহাওয়া দফতর।

               দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পরেই জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে আর তার থেকেই নিম্নচাপের আশঙ্কা করছে আবহাওয়া দফতর।রবিবার থেকে উত্তরবঙ্গে সাতদিন চলবে অতি ভারী বৃষ্টিপাত।রবিবার থেকে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।উক্ত জেলাগুলোর সাথেই দার্জিলিং ও কালিম্পংয়েও সোমবার থেকে জড়িয়ে হয়েছে হলুদ সতর্কতা।মঙ্গলবার থেকে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পংয়ে,বুধবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে, বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় কমলা সতর্কতা জারি করে আবহাওয়া দফতর।

Post a Comment

Previous Post Next Post