এবার বর্তমান অধিনায়কের পাশে দাঁড়ালেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেব। তিনি জানান, বিরাট ফাইনালে হেরেছেন তাই নিয়ে এত আলোচনা কেন? দলকে নিয়ে এই জায়গায় পৌঁছানোর জন্য তাঁর সকল কৃতিত্বকে ভুলে গেলে চলবেনা। কপিল জানান সমালোচকরা বিরাটের সাফল্যকে খাটো করছে। আর সেটাই মানতে পারছেন না ভারতের কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেব।
ইউটিউব চ্যানেল স্পোর্ট ইয়ারিতে এসে কপিল দেব জানান, ‘আমাকে একটি কথা বলুন: তারা প্রতিবারই সেমিফাইনাল বা ফাইনালে উঠছে, এটা কি একটি সাফল্য নয়? আমরা খুব তারাতারি সমালোচনা করি। আপনি প্রতিবার ট্রফি জিততে পারবেন না। তারা কত ভাল খেলেছে আপনারা সেটা দেখুন। তারা যদি এখানে একটি ম্যাচ হারে বা বিশ্বকাপের সেমিফাইনালে হেরে যায়, তার মানে কি তারা চাপে পড়ে আত্মঘাতী হচ্ছে? না, এভাবেই হয় না। তাদের (বিরোধী দলের) জন্য দিনটা ভাল ছিল; তারা আরও ভাল খেলেছে। আমরা এটি খুব সমালোচনামূলকভাবে দেখছি - একটি খারাপ পারফরমেন্স এবং মিডিয়া এটিকে শতবার দেখায়: 'এই ছেলেরা চাপ নিতে পারে না, চাপ নিতে পারে না'। আমরা সবাই একই চাপে প্রচুর খেলা জিতেছি।
