স্থিতিশীল কবীর সুমন

স্থিতিশীল কবীর সুমন
সুদীপ গুহ : বিশিষ্ট আধুনিক ও রবীন্দ্র সংগীত গায়ক কবীর সুমনের অবস্থা স্থিতিশীল। 72 বছর বয়সি  সংগীত শিল্পী গতকাল  কলকাতার এস এস কে এম-এর উডর্বান ওয়ার্ডে গলায় ব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হন। আপাতত তিনি রয়েছেন অক্সিজেন সাপোর্টে। গতকালই তাকে হাসপাতালে রেপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়, যার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর তাকে আর টি পি সি আর টেস্ট করা হয়েছে রিপোর্ট এলে চিকিৎসকেরা সেই মত চিকিৎসা করবেন বলে হাসপাতাল সূত্রে খবর। গতকালই বিকেলে কবীর সুমনকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বামফ্রন্ট আমলের সক্রিয় বিরোধী  রাজনীতি বিদ কবীর সুমন তৃণমূল কংগ্রেসের টিকিটে যাদবপুর কেন্দ্র থেকে নির্বাচিত হন।  পরবর্তীতে তাকে বিভিন্ন প্রতিবাদ মূলক কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা গেছে। একটা সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার সামযিক দূরত্ব সৃষ্টি হলেও পরবর্তীতে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেন এবারের বিধানসভা নির্বাচনে তার অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। 

এই বিশিষ্ট সঙ্গীতশিল্পী 1992 সালে তাঁর "তোমাকে চাই" অ্যালবামের মধ্যে দিয়ে বাংলা গানে এক নতুন ধারার সৃষ্টি করে। তার স্বরচিত গানের অ্যালবাম রয়েছে বেশ কয়েকটি । গায়ক এর পাশাপাশি অভিনয় এর ক্ষেত্রেও তিনি ছিলেন দক্ষ। আপাতত তার অনুগামীরা তার সুস্থতার অপেক্ষায়।।

Post a Comment

Previous Post Next Post