অম্লিতা দাস : পরিযায়ী শ্রমিকরা যাতে রেশন থেকে বঞ্চিত না হয় তাই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত রাজ্যকে এক দেশ এক রেশন কার্ড চালু করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্যগুলিকে ৩১জুলাইয়ের মধ্যেই এই প্রকল্প চালু করার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টে সমাজকর্মী হর্ষ মান্দর, অঞ্জলি ভরদ্বাজ এবং জগদীপ ছোকরের এক পিটিশনে উল্লেখ ছিল পরিযায়ী শ্রমিকদের কথা। তাতে বলা হয়েছিল,পরিযায়ী শ্রমিকরা যেন রেশন থেকে বঞ্চিত না হয়। তাঁদের খাদ্য নিরাপত্তার দিকে নজর দেওয়া প্রয়োজন। বিচারপতি অশোক ভূষণের দ্বারা এই মামলা সুপ্রিম কোর্টে ওঠে ও এক দেশ এক রেশন কার্ডের সিদ্ধান্ত নেন সুপ্রিম কোর্ট।
এই প্রকল্পের দ্বারা কেন্দ্র নজর রাখবে দেশের ভিন্ন জায়গায় থাকা পরিযায়ী শ্রমিকদের ওপর। অসংগঠিত ক্ষেত্রে কাজ করা শ্রমিক হোক বা দেশের বিভিন্ন অঞ্চলে থাকা পরিযায়ী শ্রমিক সকলকেই রেশন দেওয়ার প্রতি নজর রাখবে 'এক দেশ এক রেশন কার্ড'।
