সুদীপ গুহ : সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আগামী 17 ই অক্টোবর থেকে শুরু হতে চলা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ 2021 (পুরুষ) এর আসর বসতে চলেছে আরব আমিরশাহি, ওমানে। উল্লেখ্য এবারে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ (পুরুষ) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বেশ কিছুদিন ধরে ভারতে করুনা পরিস্থিতি উদ্বেগজনক থাকায় এই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দেয়। আজ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের (পুরুষ) সুচি ঘোষণার সময় জানিয়ে দেয় এই টুর্নামেন্ট এবারে ভারতে নয় অনুষ্ঠিত হবে আরব আমিরশাহী, ওমানে।
বিশ্বকাপ চলবে 17 ই অক্টোবর থেকে 14 ই নভেম্বর পর্যন্ত। বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে - দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়াম, শারজায় স্টেডিয়াম ও ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে।
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ভারতে করনার তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা থাকায় ভারতে তারা এই টুর্নামেন্টের আয়োজন না করার সিদ্ধান্ত নেন।।
