সুদীপ গুহ : কসবার ভুয়ো করণা টীকা করন কেন্দ্রের হদিস মেলার পর থেকে করণা টিকা দিতে সাধারণ মানুষের মনে ভয়ের সঞ্চার হয়েছে। তাই করোনা টিকাকরণ কেন্দ্রের নির্দিষ্ট তালিকা এবার থেকে পাওয়া যাবে স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে। তা থেকেই প্রতিদিন জানা যাবে রাজ্যের কোথায় কোন ভ্যাকসিন দেওয়া হচ্ছে যা থেকে সহজেই সাধারণ মানুষ নির্ভয়ে তথ্যসমৃদ্ধ হয়ে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।
মঙ্গলবার স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে এবার থেকে রাজ্যের যেখানে যত টিকাকরণ কেন্দ্র থাকবে তার সব কেন্দ্রের নাম নথিভুক্ত থাকবে স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে। সরকারি ও বেসরকারি সমস্ত টিকাকরণ কেন্দ্রের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত থাকবে। এর পাশাপাশি স্বাস্থ্য ভবন সূত্রে আরও জানানো হয়েছে এই তালিকা প্রতিদিন কিছু না কিছু পরিবর্তন হতে পারে এই তালিকা সরকার অনুমোদিত।
উল্লেখ্য কসবার ভুযো করোনার টিকা করন কেন্দ্রের মূল পান্ডা দেবাঞ্জন দেব কে গ্রেপ্তার করার পর আজ রাজ্য স্বাস্থ্য দপ্তর এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল।।
