সোমবার থেকে বাড়ছে কলকাতা মেট্রোর সংখ্যা

সোমবার থেকে বাড়ছে কলকাতা মেট্রোর সংখ্যা
অম্লিতা দাস : কলকাতায় বাড়বে মেট্রোর সংখ্যা।সোমবার থেকে আরো অধিক বারোটি মেট্রো চলবে কলকাতার বুকে।

অতিমারীর ফলে শুধুমাত্র জরুরী পরিষেবা প্রদানকারীদের জন্যেই চলছিল ৪০টি মেট্রো।মেট্রোগুলি চলত দক্ষিনেশ্বর ও কবি সুভাষের মধ্যে।সামাজিক দূরত্ববিধি যাতে বজায় রাখা যায় তাই সোমবার থেকে চলবে মোট ৬২টি মেট্রো।মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন,সকাল ৯টায় যেই মেট্রোটি ছাড়ত তার সময় পরিবর্তন করে করা হয়েছে ৮টা ৩০।মেট্রো ছাড়ার শেষ সময় ছিল ১১টা ১৫ যা বাড়িয়ে করা হয়েছে ১১:৩০।দ্বিতীয়ার্ধে প্রথম মেট্রো চলবে ৩টে ৩৫মিনিটে।উল্লেখ্য দুই স্টেশন থেকে শেষ মেট্রোটি ছাড়বে ৬টা ৩০মিনিটে।১০-১২মিনিটের ব্যবধানে পাওয়া যাবে মেট্রো।রবিবার বন্ধ থাকবে মেট্রো পরিষেবা, চলবে সোমবার থেকে শনিবার পর্যন্ত।

করোনার সমস্ত স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখেই চলবে এই পরিষেবা।জরুরী পরিষেবা প্রদানকারীরা পরিচয়পত্র দেখিয়েই ঢুকতে পারবে মেট্রোস্টেশনে।পরিবহন চলবে কার্ডের মাধ্যমে।টোকেন পদ্ধতি ব্যবহার করেছেন না মেট্রো কতৃপক্ষ।

Post a Comment

Previous Post Next Post