অম্লিতা দাস : দ্বিতীয় ঢেউ শেষ হতে না হতেই তৃতীয় ঢেউয়ের সংকেত।বিশেষজ্ঞরা জানিয়েছেন অক্টোবর মাসেই আসতে চলেছে তৃতীয় ঢেউ।তবে দ্বিতীয় ঢেউয়ের মত এত শক্তিশালী হবে না বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সংবাদসংস্থা,বিজ্ঞান, স্বাস্থ্যকর্মী সকলের সমীক্ষার মাধ্যমেই অক্টোবরে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে।টিকাকরণের ফলেই তৃতীয় ঢেউ বিশেষ আকার ধারণ করতে না পারলেও এর রেশ থাকবে আরো এক বছর ও সংক্রমণ ছড়াবে বহু মানুষের মধ্যে।তবে আশঙ্কা শিশুদের নিয়ে।তৃতীয় ঢেউয়ে সংকটের মুখে তারাই।বিশেষজ্ঞদের মধ্যে এক তৃতীয়াংশ জানিয়েছেন,এই তৃতীয় ঢেউয়ে আশঙ্কার মুখে তারাই কারণ তাদের এখনও টিকাকরণও হয়নি।দেশে শিশুদের আইসিইউ বেডের সংখ্যাও খুব কম।তাই তাদের পক্ষে তৃতীয় ঢেউ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।
বিশেষজ্ঞদের তৃতীয়াংশ এমন মনোভাব রাখলেও বাকিরা জানিয়েছেন তৃতীয় ঢেউয়ে শিশুদের নিয়ে আশঙ্কা রাখার কোনো কারণ নেই।

