পরীক্ষা নয় তোড়জোড় এবার মূল্যায়নের

পরীক্ষা নয় তোড়জোড় এবার মূল্যায়নের

অম্লিতা দাস : মূল্যায়ন পদ্ধতি নির্ধারিত । এবার পালা ফলাফলের।জুলাই মাসের দ্বিতীয়ার্ধে মাধ্যমিকের ফলাফল।মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান,মূল্যায়ন সঠিক সময় সম্পন্ন হলে,২০জুলাইয়ের মধ্যে মাধ্যমিকের ফল বেরোনোর সম্ভাবনা আছে।উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস জানান, ২৫-৩০শে জুলাইয়ের মধ্যেই হবে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ।

মাধ্যমিক পরীক্ষার্থীদের নবম শ্রেণীর নম্বর একটি বিশেষ ওয়েবসাইটে ২৪শে জুনের মধ্যে আপলোডের নির্দেশ দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ।নম্বর আপলোডের সময় কোনোরকম নিয়মভঙ্গ করলে সেই স্কুলের ওপর কড়া পদক্ষেপ নেওয়া হবে।উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও স্কুলগুলিকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের একাদশ শ্রেণীর নম্বর ২৩জুনের মধ্যে সংসদ অফিসে পাঠাতে বলেছেন।ব্যতিক্রমীভাবে যেইসব পড়ুয়াদের একাদশ শ্রেণীর মার্কশিট নেই তাদের উচ্চমাধ্যমিকের মূল্যায়ন নির্ভর করবে দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফলের ওপর।

পরীক্ষা নয় তোড়জোড় এবার মূল্যায়নের

বহু স্কুল এখনও সংসদে নম্বর পাঠায়নি।অনেক স্কুল সম্পূর্ণ তালিকাও পাঠাতে পারেনি।প্রশ্ন উঠছে সংসদের প্রতি।সংসদের সভানেত্রী মহুয়া দাস জানান,করোনাকালে ব্যাহত হয়েছে অধিকাংশ স্কুলের কাজ তাই এমন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।স্কুলগুলিকে পুনরায় সম্পূর্ণ তালিকা পাঠানোর কথাও বলা হয়েছে।পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দাবি করেন,মূল্যায়নে যাতে কোনো বৈষম্য না থাকে,তাই একাদশ শ্রেণীর পরীক্ষার খাতা চেয়ে নিক সংসদ।

মূল্যায়নের পদ্ধতি শুনে অনেকেই জানিয়েছেন,নবম ও একাদশ শ্রেণীতে অনেকেই কম নম্বর পেয়ে থাকে।সেই ক্ষেত্রে কি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের নম্বরও কি কম হবে?সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও সভানেত্রী মহুয়া দাস জানান,নবম ও একাদশ শ্রেণীর সর্বোচ্চ নম্বর নিয়েই মূল্যায়ন হবে।পড়ুয়াদের প্রতি ন্যায্য বিচার করেই নম্বর দেওয়া হবে।

Post a Comment

Previous Post Next Post