অঙ্কন মণ্ডল : ফাঁকা বাড়িতে একা
পেয়ে এক নাবালিকা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে উঠল তিন যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যে
দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ, পলাতক এক। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রতন গাইন
ও অপূর্ব মন্ডল। পলাতক যুবকের নাম অভিজিৎ সরকার।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ধৃত রতন ওই নাবালিকা ছাত্রীর পূর্ব পরিচিত। গত শুক্রবার ষষ্ঠীর দিন বিকালে তাকে রতন ডেকে নিয়ে রামচন্দ্রপুর এলাকার অভিজিতের মামার বাড়িতে যায়। সেসময় অভিজিতের মামা মামি কেউ বাড়িতে ছিলেন না । সেখানে আসে অভিযুক্ত অপূর্ব মন্ডল।
অভিযোগ ফাঁকা বাড়িতে একা পেয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে
তিন অভিযুক্ত। এরপর ওই রাতেই নাবালিকা ঘটনার কথা জানিয়ে গাইঘাটা থানা দ্বারস্থ
হয়। মঙ্গলবার রাতে পুলিশ রতন গায়েন ও অপূর্ব মন্ডল কে গ্রেফতার করে। বুধবার
সকালে সাতদিনের হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।
