যদিও টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালের পারফর্ম্যান্সের নিরিখে নয়, জাদেজা শীর্ষ উঠলেন জেসন হোল্ডার পয়েন্ট খোয়ানোয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যাটে-বলে বিশেষ কিছু করে দেখাতে পারেননি হোল্ডার। ফলে এক নম্বরের সিংহাসন খোয়াতে হয় তাঁকে। তিনি পিছিয়ে গিয়ে দু'নম্বরে চলে এসেছেন।
জাদেজার বিশ্বের এক নম্বর টেস্ট অল-রাউন্ডার হওয়া এই প্রথম নয়। এর আগে ২০১৭ সালের ৬ অগস্ট ৪৩৮ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট অল-রাউন্ডারদের তালিকার এক নম্বর উঠেছিলেন জাদেজা। সেই নিরিখে ৪ বছর পর হারানো সিংহাসন পুনরুদ্ধার করলেন ভারতীয় তারকা। জাদেজার সংগৃহীত রেটিং পয়েন্ট এই মুহূর্তে ৩৮৬।
অল-রাউন্ডারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বেন স্টোকস। চারে নিজের জায়গা ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। শাকিব পাঁচে এবং কাইল জেমিসন রয়েছেন ছয় নম্বরে। বোলারদের প্রথম দশে ভারতের একমাত্র প্রতিনিধি অশ্বিন দ্বিতীয় স্থান ধরে রেখেছেন।
