কোডাইন মিক্সার সহ গ্রেফতার মাদক পাচারকারী, উদ্ধার সাতটি বাইক

কোডাইন মিক্সার সহ গ্রেফতার মাদক পাচারকারী, উদ্ধার সাতটি বাইক
সায়ন ঘোষ : গোপন সূত্রে খবর পেয়ে মালতিপুর থেকে প্রায় সাড়ে পাঁচ লিটার কোডাইন মিক্সার সহ মাদক পাচারকারীকে গ্রেফতার করে বসিরহাট মহকুমার মাটিয়া থানার পুলিশউদ্ধার হয়েছে আরো সাতটি চোরাই বাইক।বারাসাত মহকুমা হাসপাতালে আজ ধৃতকে তোলা হবে বলে জানা গেছে।


পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যাক্তির নাম আফতাব উদ্দিন মন্ডল, বাড়ি কেন্দুয়া গ্রামে।কোডাইন মিক্সার বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ওই আন্তর্জাতিক মাদক পাচারকারী।সেই সময় মাটিয়া থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর যায় তারপর ওই দুষ্কৃতী কে মালতিপুর থেকে গ্রেফতার করা হয়। ওই পাচারকারীকে আজ বারাসাত জেলা আদালতে তোলা হবে বলে জানা গেছে। এবং, পুলিশের জানিয়েছেন উক্ত পাচারকারীকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে।

Post a Comment

Previous Post Next Post