লোকালে না !! মুখ্যমন্ত্রীর

লোকালে না !! মুখ্যমন্ত্রীর

সুদীপ গুহ : করোনা পরিস্থিতিতে রাজ্যে যে একাধিক বিধিনিষেধ আগামী 30 জুন পর্যন্ত বহাল থাকবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ধাপে ধাপে বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। বর্তমানে বিধিনিষেধের আওতায় রয়েছে অন্যান্য বিভিন্ন পরিষেবাগুলির মত রেল পরিষেবাও।

গত কয়েক দিনের মতো আজও লোকাল ট্রেন সাধারণের জন্য খুলে দেওয়ার দাবিতে শিয়ালদহ দক্ষিণ শাখায় বেশ কয়েকটি স্টেশনে সাধারণ মানুষ সচ্চার হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেল পুলিশকে বেগ পেতে হয়। ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশও। ঘটনায় বেশ কয়েকজন আহত হন বলে খবর সূত্রের।

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন- এখনই ট্রেন চালানো সম্ভব নয় ,তাহলে আবার বাড়বে করোনা। তবে এ ক্ষেত্রে তাকে উষ্মা প্রকাশ করতে দেখা যায় মুখ্যমন্ত্রীর কথায় "এখন বর্তমান পরিস্থিতি সামলাতে দিন। আমরা তো প্রায়  সবই খুলে  রেখেছি।  কিন্তু ট্রেন চললে  করোনা বাড়বে"।

বিক্ষোভ চললেও রাজ্যে যে এই মুহূর্তে ট্রেন চলাচলে রাজ্য ছাড়পত্র দেবে না তা মুখ্যমন্ত্রীর কথায় আজ পরিষ্কার হল। এখন দেখার 30 শে জুন বিধি-নিষেধের কার্যকাল শেষ হওয়ার পর ট্রেন চলাচলে রাজ্য ছাড়পত্র দেয় নাকি আরো কিছুদিন অপেক্ষা করতে হয়?

Post a Comment

Previous Post Next Post