আজ বিকালে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রাজ্যে 30 শে জুন থেকে চালু হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এ প্রসঙ্গে তিনি মনে করিয়ে দেন যেভাবে এর আগে তৃণমূল সরকার বিবেকানন্দ স্কলারশিপ, শিক্ষাশ্রী -র মতো বিভিন্ন প্রকল্প গুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের শিক্ষার সুবিধা করে দিয়েছে সেভাবেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার সুবিধার্থে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার। যার গ্যারান্টার থাকবে সরকার নিজেই।
এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে একাধিক সুবিধা পাওয়া
যাবে।
1.দশম শ্রেণি থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত এই ক্রেডিট কার্ড পাওয়া যাবে।
2. স্নাতক ,স্নাতকোত্তর, ডিপ্লোমা, ডাক্তারি ,গবেষণা সবেতেই এই ঋণের জন্য আবেদন জানানো যেতে পারে।
3. ঋণ পাওয়ার ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা 40 বছর।
4. রাজ্যের বাসিন্দা বা ,10 বছর বাস করেছেন এমন পড়ুয়ারা এই ঋণ পেতে পারেন।
5. এই ঋণের মেয়াদ থাকবে 15 বছর অর্থাৎ এই সময়ের মধ্যে ঋণ শোধ করতে হবে ।
6. ছাত্র-ছাত্রীদের ঋণের ক্ষেত্রে কোন গ্যারান্টার লাগবেনা। গ্যারান্টার থাকবে স্বয়ং সরকার -ই।
7. অনেকটা ব্যাংকঋণের ধাঁচেই চাকরি পাওয়ার এক বছর পরে এই টাকা সোধ দেওয়া শুরু করতে পারবে ছাত্র-ছাত্রীরা।
8.টাকা ঋণ পাওয়ার 15 বছর পর তখন তা সফট লোন হিসাবে সোধ দিতে হবে 4 % হারে।
আবেদন করা যাবে অনলাইনে।।
