অঙ্কন মণ্ডল : প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন শিমুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কণা গুহ। বুধবার দুপুরে তিনি গাইঘাটা ব্লক অফিসে এসে এই পদত্যাগপত্র জমা দেন। কনা দেবী বলেন "শারীরিক অসুস্থতার কারণে আমি এই পদত্যাগ করলাম। আমি তৃণমূলে ছিলাম আছি ভবিষ্যতেও থাকব।
বিধানসভা ভোটের আগে কনা দেবীর বিরুদ্ধে অনাস্থা আনেন শিমুলপুর গ্রাম পঞ্চায়েতের ১১ জন তৃণমূল সদস্যরা। আগামী ২৫ তারিখ ওই পঞ্চায়েতে অনাস্থা ভোট হওয়ার কথা ছিল। তার আগেই এই পদত্যাগ। সম্প্রতি কনা দেবীর স্বামী গাইঘাটা পঞ্চায়েত সমিতির সদস্য ধনেশ নারায়ণ গুহ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। ভোটের পরে ধ্যানেশের বিরুদ্ধে আগ্নেয় অস্ত্র মজুত করার অভিযোগ উঠেছিল।
পদত্যাগের বিষয়ে তৃণমূল নেতা তথা গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস,বলেন" কনা দেবীকে বিধানসভা ভোটের আগে আমাদের প্রার্থীর হয়ে প্রচারে করতে দেখা যায়নি। ওনার বিরুদ্ধে শিমুলপুর পঞ্চায়েতের তৃনমূল সদস্য অনাস্থা এনেছিল। আজ তিনি পদত্যাগ করলেন।এ বিষয়ে দল বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
