করোনার বাড়াবাড়ি এখন কিছুটা নিয়ন্ত্রণে, এখনই অফলাইনে পরীক্ষা নিয়ে নেওয়া উচিত বলে জানাল শিক্ষকমহলের একাংশ।তাঁরা জানায়, মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্ধারিত মূল্যায়ন ব্যবস্থা নিয়ে নিশ্চিন্ত হতে পারছেনা কিছু পড়ুয়া।তাই ইচ্ছুক পড়ুয়াদের শীঘ্র পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করুক শিক্ষামহল।
সিবিএসসি বোর্ড সুপ্রিম কোর্টে আবেদন রেখেছেন,যেই পড়ুয়ারা দ্বাদশের মূল্যায়নে সন্তুষ্ট নয় তারা পরীক্ষা দিতে চাইলে দিতে পারবে,তাদের পরীক্ষা নেওয়া হবে ১৫ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে।
শিক্ষকমহলের এক ব্যক্তির দাবি,মোট ২০লক্ষ পরীক্ষার্থীর কাছে অফলাইনে পরীক্ষা দিতে ইচ্ছুক পরীক্ষার্থীর সংখ্যা যথেষ্ট কম।করোনা বিধি মেনে এই পরীক্ষা নিয়ে নেওয়াই উচিত।জয়েন্ট এন্ট্রাস পরীক্ষাও আগামী ১৭ই জুলাইয়ে অফলাইনে নেওয়া হচ্ছে তাহলে উচ্চ মাধ্যমিক হতে অসুবিধা কই?অনেক ছাত্রীছাত্রী মূল্যায়নের ভিত্তিতে সন্তোষজনক নম্বর পাবেনা বলে আশা করছে।তাদের এই মূল্যবান পরীক্ষা তাদের ইচ্ছাতে অফলাইন নেওয়াই শ্রেয়।তবে এই মতামতের বিরুদ্ধে এগিয়ে এসেছে শিক্ষক মহলের অন্যান্য কিছু ব্যক্তি,তাঁদের মতে করোনার তৃতীয় ঢেউ আসতে চলেছে,১৮বছরের নীচে প্রতিষেধক পায়নি কেউই।তবে অফলাইন পরীক্ষা নেওয়া কতটা নিরাপদ?
