অম্লিতা দাস : ভোটপর্ব শেষেই প্রায় অনবরত দাম বাড়ছে পেট্রোলের।পশ্চিমবঙ্গে এর দর ছুঁল ১০০ এ।কলকাতায় ৯৮।ইন্ডিয়ান অয়েলের পাম্পে এক লিটার পেট্রলের দাম ৯৮.৩০ টাকা।
শনিবার পর্যন্ত কলকাতায় পেট্রোল ৯৮ টাকা থাকলেও রবিবার ৩০পয়সা বেড়ে যায়।২৫পয়সা বেড়ে ডিজেলের দাম ও হয়েছে ৯১.৭৫ টাকা।৩০,৩৫পয়সা করে বেড়ে চলেছে দাম।
শনিবার তামিলনাড়ুর নানান অঞ্চলে ১০০ টাকা ছুঁয়েছিল এর দাম। দেশে মুম্বই, হায়দরাবাদ ও বেঙ্গালুরুতেও একই অঙ্ক । রাজস্থান এবং ওড়িশার মত জায়গায় পেট্রোলের সাথে ডিজেলেরও দাম পেরিয়েছে ১০০। প্রশ্ন উঠছে সরকারের প্রতি,অতিমারীর আবহাওয়ায়ও কেন এমন পরিস্থিতি?উত্তরে কেন্দ্রীয় সরকার বিশ্ব বাজারে তেলের দর নিয়ে কথা বলেছেন।
