সার্বভৌম সমাচার : উত্তর ২৪ পরগনা জেলার বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘোর চন্দ্র হালদার ও বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ কুমার সাহার হাত হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল শতাধিক ভোটার।
শনিবার বাগদার বিজেপি পরিচালিত সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েত এলাকার খয়রামারি গ্রামের ৭০ টি পরিবারের শতাধিক ভোটারের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতা
অঘোর চন্দ্র হালদার ও পরিতোষ কুমার সাহা। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া গ্রামবাসীদের কথায়, বিজেপির কার্যকলাপ ভালো লাগেনি; অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তারা।
এই
বিষয়ে সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান লতিকা মন্ডল কটাক্ষ করে বলেছেন, ৭০ টি পরিবার কেন ৭০ জনও যোগ দেয়নি । বাইরে থেকে সব নেতৃত্ব এসে অনুষ্ঠান করেছেন । যারা যোগ দিয়েছেন তার বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের ।
