বাপি সরকার : কোভিড সংক্রমণের সম্ভাব্য তৃতীয় ঢেউ দ্বিতীয় ঢেউ-এর মতো তীব্র হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছেন, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) ও ইম্পেরিয়াল কলেজ লন্ডনের বিজ্ঞানীদের একটি দলের মডেলিং সমীক্ষা। ওই গবেষণায় বলা বলা হচ্ছে, দ্রুত টিকা দেওয়ায় এই রোগের বর্তমান এবং ভবিষ্যতের ঢেউ কম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
ভারতের করোনা সংক্রমণের প্রথম ঢেউটি ২০২০ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শেষ হয়েছিল। এরপর দ্বিতীয় ধাপে তুলনামূলকভাবে হালকা ছিল, কিন্তু ২০২১ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে সারা দেশে মারাত্মক হয়ে ওঠে। ওই গবেষণায় বলা হচ্ছে, ভারতে ইতিমধ্যে যে পরিমাণ ছড়িয়ে পড়েছে, তা বিবেচনা করে, দ্বিতীয় তরঙ্গের মতো তৃতীয় তরঙ্গ তীব্র হওয়ার সম্ভাবনা নেই।
গবেষণায় বলা হয়েছে, ভারতে তৃতীয় ঢেউ-এর উত্থানের পূর্বেই টিকা সম্প্রসারণের মাধ্যমে যথেষ্ট পরিমাণে কম করা যেতে পারে। গবেষণায় বলা হয়েছে, ভ্যাকসিনের প্রভাব এমনভাবে হওয়া উচিত যাতে দ্বিতীয় ঢেউ শেষ হওয়ার আগেই দুটি ডোজ দিয়ে জনসংখ্যার ৪০ শতাংশ সুরক্ষিত করা যায়। তবে সমীক্ষায় সতর্ক করে বলা হয়েছে, যে সামাজিক যোগাযোগের সময় ভিড় এড়িয়ে চলা,
মাস্কের ব্যবহার এবং শারীরিক দূরত্ব বজিয়ে রাখতে হবে।
