রিয়া গিরি : শনিবার সকালে আচমকা নিজেদের বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন আমির খান ও কিরণ রাও। তারা এ ও জানিয়েছিলেন, ১৫ বছরের দাম্পত্যে মধুর কিছু মুহূর্ত কাটিয়েছেন এবারও দুজনে নতুন জীবন শুরু করতে চলেছেন। তার এই সিদ্ধান্তে ফ্যানেরা যে মোটেও খুশি নন সেটা জেনে তিনি ক্যামেরার সামনে আসেন। বিচ্ছেদ মানে সম্পর্কের শেষ নয় সে কথা বুঝিয়ে দিলেন আমির খান। ক্যামেরার সামনে প্রাক্তন স্ত্রী হাত ধরে হাসিমুখে ক্যামেরার সামনে সে কথাই জানালেন মিস্টার পারফেক্ট।
তারা ১৫ বছরের দাম্পত্যে ইতি টানতে চলেছেন শুধু তাই নয়, সেই সঙ্গে তারা জানিয়ে দিলেন তাদের এই সিদ্ধান্ত একেবারেই আচমকা নয়। বরং, বহু আলোচনার পরেই ডিভোর্সের সিদ্ধান্ত নিলেন তারা। কিন্তু বিচ্ছেদের কারণ সম্পর্কে তারা মুখ খুললেন না।বিচ্ছেদের খবর পাওয়ার পর স্বভাবতই বলিউডের শুরু হয়েছে জোর জল্পনা, ঠিক কি কারনে ১৫ বছর পর আমির ও কিরণ এই সিদ্ধান্ত নিলেন তা নিয়ে অনেক কথা উঠে আসছে।
সম্ভবত ফাতিমা সানার নাম উঠে আসছে বার বার। যদিও সে ব্যাপারে মুখ খোলেননি আমির।যদিও কোন এক সাক্ষাতে আমির প্রসঙ্গে ফতিমা বলেছিলেন,"আমিরকে আমার ভালো লাগে", আর সেটা স্বাভাবিকই। আমাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই, আমি ওনাকে মেন্টর মনে করি।এই গুঞ্জন একেবারেই অপ্রসঙ্গ। যদিও তা নিয়ে জল্পনা উঠেছে বলিউড পাড়ায়।
Tags:
বিনোদন
