দড়ি দিয়ে বাস টেনে বিক্ষোভ বাস মালিক ও শ্রমিক সংগঠনের

দড়ি দিয়ে বাস টেনে বিক্ষোভ বাস মালিক ও শ্রমিক সংগঠনের

সায়ন ঘোষ, উত্তর ২৪ পরগনাঃ
 “দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান” হীরক রাজার দেশের সেই শ্লোগানকে সামনে রেখে পেট্রোপণ্যের দাম বৃদ্ধিতে, দড়ি দিয়ে বাস টেনে  অভিনব প্রতিবাদে  সামিল বাস মালিকরালকডাউনে সাধারণ মানুষের রুটি-রুজি  প্রায় বন্ধ হওয়ার মুখে। তাদের একমাত্র দাবি ট্রেন বন্ধ, গণপরিবহন বলতে বাস ভরসা। তাই অবিলম্বে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি কমাতে হবে, তা না হলে আগামী দিনে অনাহারে দিন কাটাতে হবে বাস মালিক থেকে শুরু করে শ্রমিকদেরতাই বসিরহাট মহাকুমার বাস মালিক শ্রমিক সংগঠনের কর্মীরা মিলিত হয়ে সোমবার সকালে বিক্ষোভ দেখান। তাদের দাবি, আগামীতে মালিকরা পেট্রোপণ্যের দাম না কমালে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। 

দড়ি দিয়ে বাস টেনে বিক্ষোভ বাস মালিক ও শ্রমিক সংগঠনের
পেট্রোলের দাম ছাড়িয়েছে একশো, সাথেই প্রায় নব্বই ছাড়িয়েছে ডিজেল এর দাম।একদিকে যখন পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, অন্যদিকে বাসের ভাড়া না বাড়ায় প্রচন্ড লোকসানের মুখে বাস মালিক শ্রমিকরাসেই কারনেই আজ এই অভিনব প্রতিবাদ বাস মালিক সংগঠনের।

বসিরহাট মহকুমা আই এন টি টি ইউ সি সভাপতি কৌশিক দত্ত জানান, “প্রায় সাড়ে তিনশো বাস মালিক প্রায় দেড় হাজার বাস শ্রমিক বসিরহাট মহাকুমার  এই কাজের সঙ্গে যুক্ত আছেনকিন্তু রাজ্য সরকার বাস ভাড়া বাড়াতে না দেওয়ার কারণে পেট্রোল ডিজেলের কেন্দ্রীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে তারা আজকে এই প্রতিবাদে নেমেছেন”।

বসিরহাট মহকুমা বাস সিন্ডিকেট এর সম্পাদক উৎপল মিত্র জানান, “অবিলম্বে পেট্রোলের দাম না কমালে তারা এই ধরনের আরও অভিনব প্রতিবাদ করবে এবং আরও বৃহত্তর আন্দোলনে নামবে”।  

 

Post a Comment

Previous Post Next Post