আগের জন্মে নিশ্চয়ই কোন অন্যায় করেছিলাম, তাই বিজেপি শাসন সহ্য করতে হচ্ছে', ক্ষোভ প্রকাশ অনুব্রতর

আগের জন্মে নিশ্চয়ই কোন অন্যায় করেছিলাম, তাই বিজেপি শাসন সহ্য করতে হচ্ছে', ক্ষোভ প্রকাশ  অনুব্রতর


ঈশিতা সাহা : "আগের জন্মে নিশ্চয়ই কিছু অন্যায় করেছিলাম, তাই পরপর দুবার বিজেপি সরকারের শাসন যন্ত্রণা সহ্য করতে হচ্ছে" সাংবাদিকদের সামনে বিজেপি কে নিয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

মোদি সরকারের শাসনকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি।পেট্রোল-ডিজেলের দাম যেভাবে দিন দিন আগুনের মত বেড়েই চলছে তাতে ভারত বর্ষ প্রায় শেষের পথে। তবে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপির নৌকা উল্টে যাবে বলে কটাক্ষ করেন অনুব্রত।

আসন্ন পৌরসভা ভোটের আগাম প্রস্তুতি জন্য রবিবার বিকেলে বোলপুরে তৃণমূল কার্যালয়ে জেলা কমিটির বৈঠকের আয়োজন করা হয়েছিল, উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল সহ জেলার দুই সাংসদ শতাব্দি রায় ও অসিত মাল। জানা যায়, তৃণমূল নেতৃত্ব দলকে আরও বেশি শক্তিশালী করতে এদিনের বৈঠক। জেলা কমিটির পক্ষ থেকে যেসব নির্দেশ দেয়া হয়েছিল সেগুলো ঠিক করে পালন হচ্ছে কিনা, হেরে যাওয়া বুথ গুলিতে পুরনো সভাপতির বদলে কার নাম প্রস্তাবে দেওয়া হয়েছে , এইসব বিষয়গুলি খতিয়ে দেখা হয়েছে সেদিন বৈঠকে। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ব্লকের সভাপতিদের প্রথমে বিধায়কের সাথে আলোচনা করে তারপর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রে খবর।

Post a Comment

Previous Post Next Post