ডুয়ার্সের জঙ্গলে মিলল 'ভুতের দেখা', পরনে সাদা শাড়ি,হাতে শাখা!

ডুয়ার্সের জঙ্গল মিলল 'ভুতের দেখা', পরনে সাদা শাড়ি,হাতে শাখা!


ঈশিতা সাহা : ঘটনাটি ঘটে গোরুমারা জাতীয় উদ্যান পেরিয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে ডুয়ার্স থেকে লাটাগুড়ির পথে মহাকালে। রাত প্রায়  সাড়ে দশটা নাগাদ একদল পর্যটক এ পথ ধরে জলপাইগুড়ি ফিরছিলেন তখনই পথে দেখা মেলে সাদা শাড়ি পড়া এক মহিলার। অন্ধকার জঙ্গলের মাঝে হঠাৎ গাড়ির সামনে এসে দাঁড়ায় মহিলাটি, হাতে আবার শাখা।

মাঝরাতে জঙ্গলে এরকম এক মহিলাকে দেখে পর্যটকরা গাড়ি থামাতে বাধ্য হয়। ইতিমধ্যে গাড়ির ভিতর বসে থাকা অর্ধেকেই  ভয়ে কাতর। তারমধ্যে যেই পথে ঘটনাটি ঘটে সেখানে হাতির দাপটে অনেকেরই অপঘাতে মৃত্যু হয়েছে বলে শোনা যায়। তবে এই ভুতের আচরণ দেখে সন্দেহ হয় গাড়িতে উপস্থিত এক পর্যটক মহিলার। সাহস করে গাড়ি থেকে নেমে তিনি মহিলাটিকে জাপ্টে ধরেন। তখনই বুঝতে পারে এ মহিলা আদতে এক মানুষ। ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে ছিনতাই করা এদের কাজ।

ডুয়ার্সের জঙ্গল মিলল 'ভুতের দেখা', পরনে সাদা শাড়ি,হাতে শাখা!


খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন মেটেলি থানার পুলিশ। তদন্তে মহিলাটি জানায়, ভূত সেজে আরো আটজন আছে ওই মহিলার সাথে। কিন্তু খোঁজাখুঁজি করে সেই আট জনকে উদ্ধার করতে পারেনি পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অনুমান ছিনতাই করার জন্যই ভুতের সাজ ধরেছে এরা। যদিও ভূত সেজে থাকা মহিলার পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে পর্যটকদের ভয় দেখিয়ে ছিনতাই করার পিছনে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।

Post a Comment

Previous Post Next Post