যেন দক্ষিণী ছবির স্টান্ট! হার্লিনের অবিশ্বাস্য ক্যাচে হতবাক সচিন, অনুরাগ ঠাকুররা

 


শ্রমণ দে : ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভারতের ভাল না হলে কী হবে! এ দিন সব কিছুকে ছাপিয়ে গেল হার্লিন দেওয়লের অবিশ্বাস্য একটি ক্যাচ। যা দেখে চোখ কপালে তুলেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। হতবাক বিশ্ব ক্রিকেটের লিটল মাস্টার সচিন তেন্ডুলকরও। তিনি হার্লিনকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

টুইটারে সচিন লিখেছেন, ‘এটা একটা ব্রিলিয়ান্ট ক্যাচ হার্লিন দেওয়াল। আমার কাছে এটা নিশ্চিত ভাবেই ক্যাচ অফ দ্য ইয়ার।

দেশের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও ক্যাচটি দেখে উচ্ছ্বসিত। তিনি আবার লিখেছেন, ‘তুমি সত্যি সত্য়ি অসাধারণ একটি ক্যাচ নিয়ে কোটি কোটি মানুষকে চমকে দিয়েছো। এই ক্যাচটা আমার বহু দিন মনে থাকবে।

প্রিয়ঙ্কা গান্ধীও ক্যাচটি দেখে অবাক। তিনি লিখেছেন, ‘আমেজিং! মেয়েরা হল সেরা। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আবার লিখেছেন, ‘এটা একটি অসাধারণ ফিল্ডিং-এর মুহূর্ত। সত্যি অবিশ্বাস্য হার্লিন দেওয়াল!’

Post a Comment

Previous Post Next Post