ব্যর্থতার অদ্ভুত রেকর্ড করলেন মিচেল স্টার্ক

 

শ্রমণ দে : সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে আগেই হেরেছিল অস্ট্রেলিয়া। অজিদের সামনে এদিনের ম্যাচ ছিল ঘুরে দাঁড়ানোর ম্যাচ। ড্যারেন সামি স্টেডিয়ামে টস জিতে এদিন ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ করে ১৯৬ রান। জবাবে ১৪০ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। মিচেল মার্শ ৪২ বলে ৫৪ রান করলেও ম্যাচ জেতাতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া।

তবে এদিনের ম্যাচে অদ্ভুত এক রেকর্ড করলেন অস্ট্রেলিয়ার পেস বোলার মিচেল স্টার্ক। তিনি এদিন নিজের আন্তর্জাতিক টি টোয়েন্টি কেরিয়ারে ১০০তম ম্যাচটি খেলে ফেললেন। তবে ব্যাট ও বল হাতে এদিন সফল হতে পারলেন না স্টার্ক। প্রথমে বল হাতে ৪ ওভার বল করলেন। নিজে ৪ ওভার বল করে মোট ৪৯ রান দিলেন স্টার্ক। প্রতি ওভার পিছু ১২.২৫ রান হজম করতে হল তাঁকে।

এদিন তিনি ওয়েস্ট ইন্ডিজের একটিও উইকেট ফেলতে পারেননি। পরে ব্যাট হাতে ৮ বলে করলেন ৮ রান।  মজার বিষয় জীবনে ৫০তম টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন স্টার্ক, এবং জীবনের শততম টি টোয়েন্টি ম্যাচও খেললেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

Post a Comment

Previous Post Next Post