সার্বভৌম সমাচার : প্রয়াত মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। মঙ্গলবার ভোর ৪.৩০ মিনিটে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ দিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। এরপর চিকিৎসার জন্য চেন্নাই নিয়ে যাওয়া হয় কৃষ্ণা রায়কে। তবে সমস্ত চেষ্টা বিফল করে মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
কয়েক মাস আগে মুকুল রায় ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছিলেন। সে সময় বাইপাসের পাশের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রায় দম্পত্তি। কিন্তু মুকুল রায় সুস্থ হয়ে উঠলেও, কৃষ্ণা দেবীর ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এরপরই তাকে চেন্নাই নিয়ে যায় এবং সেখানে আজ তাঁর মৃত্যু হয়।
