রিয়া গিরি: সোমবার তৃণমূলে যোগ দিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল ভবনে দলের পতাকা হাতে নিলেন অভিজিৎ। তাকে উত্তরীয় পরিয়ে তৃণমূলের স্বাগত জানান পার্থ চট্টোপাধ্যায়।
বাবা ছিলেন কংগ্রেসের অন্যতম প্রধান নেতা।রাষ্ট্রপতি হওয়ার পর সক্রিয় রাজনীতি থেকে সরে গেলেও, বরাবরই কংগ্রেসের সাথে যোগাযোগ ছিল প্রণব বাবুর। কিন্তু তার ছেলে যোগ দিলেন তৃণমূলে। ঘটনা সুত্রে জানা যায়, তিনি নিজের সরকারি উচ্চপদস্থ চাকরিতে ইস্তফা দিয়ে নাম লিখেছিলেন রাজনীতিতে আর সেই বিষয়েই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি বলেন, বাম বিরোধিতার জন্যই চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছি। তবে, বিজেপি ঝড় রুখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তৃণমূলে প্রাথমিক সদস্য হিসেবে যোগদান করছি। দেশের ঐক্য, সংহতি রক্ষার জন্য তিনি লড়াই করে যাবেন।
যদি ও বাবা বেঁচে থাকলে এই সিদ্ধান্তকে সমর্থন করতেন কিনা সেই প্রসঙ্গে বলেছেন, সোনিয়া গান্ধী তার ছেলে রাহুল গান্ধীর জন্য যা করছেন, প্রণব বাবু কি আমাদের জন্য তা করেছেন? বাবা বেঁচে থাকলে বলতেন, সিদ্ধান্ত তোমার নিজের।
যদিও প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় যোগদান নিয়ে টুইট করেন, দুঃখজনক। কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানান অভিজিৎ নিজের ইচ্ছায় দলবদল করেছেন।
