নিলামে উঠলো ১২ টি প্লেন, দাম না পেলেও বিক্রি হবে কেজি দরে

 

ঈশিতা সাহা : নিলামে তোলা হবে দেশের বন্ধ পড়ে থাকা কয়েকটি বেসরকারি সংস্থার উড়োজাহাজ। বাংলাদেশ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ১২ টি প্লেন অকেজো অবস্থায় পড়ে থাকায় দিনকে দিন বাড়ছে পার্কিং চার্জ ও সারচার্জ।

আটটি ইউনাইটেড এয়ারওয়েজের, দুটি রিজেন্ট এয়ারওয়েজ ,একটি জিএমজি এয়ারলাইনস ও এভিএনা এয়ারলাইনস - এর একটি প্লেন দীর্ঘদিন যাবদ ওই বিমানবন্দরে পড়ে আছে। ফলে সব মিলিয়ে এই ১২ টি প্লেনের ৮০০ কোটি টাকা বকেয়া রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

এর মধ্যে সর্বোচ্চ বকেয়া (৩৬০ কোটি)রয়েছে সিএনজি এয়ারলাইন্সের পক্ষ থেকে এ কারণেই দ্রুত নিলামে তোলার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। এক্ষেত্রে উপযুক্ত দাম না পেলেও কেজি দর হিসেবেই বিক্রি করা হবে প্লেন গুলো।

Post a Comment

Previous Post Next Post